July 30, 2026

উলিপুর পৌরসভায় দলিল লেখকের প্রচেষ্টা রাস্তা মেরামতের অবসান ঘটাল উপজেলা চেয়ারম্যান

0
received_226334522030627

রুহুল আমিন রুকু কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের উ‌লিপুর পৌর এলাকার জকিয়া পাড়া গ্রামে একটি রাস্তা সংস্কারের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হয় অবশেষে দলিল লেখক ও এলাকাবাসীর প্রচেষ্টায় রাস্তাটি সংস্কারের অবসান ঘটালো উপজেলা চেয়ারম্যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভা এলাকার ১ নং ওয়ার্ডের পশ্চিম নাওডাঙ্গা গ্রামের সাধারণ জনগন চলাচলের একমাত্র রাস্তাটি গত ২০১৯ ইং সালের ভয়াবহ বন্যার সময় বর্ষায় প্রচন্ড স্রোতে রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগে পড়ে হাজারো লোকজন। অতি কষ্টে নামাজ আদায় হাটবাজার ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বিভিন্ন পেশাজীবী লোকজন বিভিন্ন যানবাহন সহ অতি কষ্টে যাতায়াত করতে হয়। একই এলাকার উলিপুর সাব-রেজিস্টার অফিস দলিল লেখক নবাব আলীর প্রচেস্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় উলিপুর উপজেলা চেয়ারম্যান কে বিষয়টি অবগত করান। এর প্রেক্ষিতে শুক্রবার ১৭ এপ্রিল বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম‌্যান গোলাম হোসেন মন্টু রাস্তা মেরামতের কাজে সহযোগিতা ও শুভ উদ্বোধন করেন। তাছাড়াও সংলগ্ন রাস্তা ফা‌সিদাহ হইতে প‌শ্চিম নাওডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাকা রাস্তা করণের প্রতিশ্রুতি দেন। দীর্ঘদিনের চলাচলে দুর্ভোগ এর অবসান হওয়ায়। এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed