July 29, 2026

কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন এলাকায় জীবানুনাশক স্প্রে ও জনসচেতনতা সৃষ্টি

0
photo 193 7-48-20

এস এম মলয় সেনঃ

কুড়িগ্রাম পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও যানবাহনে নিজস্ব অর্থায়নে জীবানুনাশক স্প্রে ও জনসচেতনতা সূষ্টি করেছেন মানবিক বাংলাদেশ সোসাইটি কুড়িগ্রাম পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃসরোয়ার কবির শিমুল।
আজ শনিবার সকাল ১২ ঘটিকা থেকে মানবিক বাংলাদেশ সোসাইটি কুড়িগ্রাম পৌর শাখার সাংগঠনিক সম্পাদক সরোয়ার কবির শিমুল ও তার সহযোগীদের উদ্দ্যেগে জীবানুনাশক স্প্রে ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করেন।
এ বিষয়ে সরোয়ার কবির শিমুল সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন,
আমি নিজস্ব অর্থায়নে আমার সহযোগীদের নিয়ে কুড়িগ্রাম পৌর বিভিন্ন এলাকা ও যানবাহনে জীবানুনাশক স্প্রে ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করতেছি।এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed