রোজা রেখে কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ
মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান
শিখর এর নির্দেশনায় মাগুরা সদরের রায়গ্রামের বেনাপুরএর বিলের পাকা ধান কেটে দিলো মাগুরা জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। মাগুরা রায় গ্রামে রোজা রেখে কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ, রবিরার সকাল থেকে বিকাল পর্যন্ত রায় গ্রামের কৃষক ইনজাল হোসেনের ৪বিঘা জমির পাকা ধনা কেটে বাড় পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কৃষক ইনজাল হোসেন বলেন, আমার ৪ বিঘা পাকা ধান শ্রমিক না পাওয়ায় কাটতে পারছিলাম না এসময় আমি আমার এলাকার আদর্শ কলেজের ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নাজমুল হুসাইনকে বলার পর তারা৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে আমার ধান কেটে বাড়ি পৌঁছে দেয়,তারা ধান কেটে দেওয়াতে আমার শ্রমিক খরচ বেচে গেছে,আমি এখন অত্যন্ত খুশি।
এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল বলেন, করোনায় মানুষের সকল ধরনের সমস্যার পাশে দাঁড়ানোর জন্য মাগুরা ১ আসনের এমপি মহোদয় এডভোকেট সাইফুজ্জামান শিখর এর নির্দেশনা রয়েছে,যতদিন এই দুর্যোগ থাকবে ততদিন আমরা ছাত্রলীগ পরিবার অসহায় কৃষকের পাশে থাকবো। আদর্শ কলেজের ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নাজমুল হুসাইন বলেন,এই করোনা দুর্যোগ মোকাবেলায় অসহায় কৃষকের পাশে দাড়াতে পেরে আমরা গর্বিত,এভাবেই আমরা কৃষকের সকল সহযোগিতা করবো।