July 30, 2026

রাজবাড়ীতে ১০ টাকা কেজি চাউল না পাওয়ায় এলাকাবাসীদের বিক্ষোভ

0
received_842540606221197

নিজস্ব প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসুচীতে ১০ টাকা কেজির চাল না পাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ডিলারের বিচার ও সঠিক নিয়মে চালের দাবীতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

আজ রবিবার (২৬ এপ্রিল ২০২০) সকালে খাদ্য বান্ধব কর্মসুচীতে সঠিক নিয়মে চাল বন্টনের দাবীতে উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি আরশি নগর লালন স্মৃতি সংঘের সামনে এই মানববন্ধন করে এলাকাবাসী।

এ সময় করোনা ভাইরাসের কারনে সরকারের নিয়ম মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে তিন ফুট পরপর দারিয়ে মানববন্ধন যোগ দেন খাদ্য বান্ধব কর্মসূচীতে চাল না পাওয়া কয়েকশত এলাকাবাসী।

মানবন্ধনে এলাকাবাসীর অভিযোগ, খানগঞ্জ ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসুচীর ডিলার মোঃ তোফাজ্জেল হোসেন তোফা কার্ডধারী বেশ কয়েকজন কে চাল না দিয়ে ফিরিয়ে দিয়েছেন। সঠিক নিয়মে চাল বন্টন করছেন না। সঠিক নিয়মে চাল বিতরণ ও ডিলারের বিচারের দাবী জানান তারা।

গ্রামীণ নারীদের সমস্যা সমাধানের বন্ধু ‘তথ্য আপা’ এখন আগৈলঝাড়ায়
আর অভিযুক্ত খানগঞ্জ ইউনিয়নের ডিলার তোফাজ্জেল হোসেন তোফা অভিযোগ অস্বিকার করে জানান, সঠিক নিয়মেই কার্ডধারীদের মাঝে চাল বিতরন করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed