1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

মধুখালীতে সর্দি জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৫৫৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

নিজস্ব প্রতিনিধি মোঃ শাওন শেখ

ফরিদপুরের মধুখালীতে ছামাদ মন্ডল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মৃতের বাড়ি ঝিনাইদহ জেলার খাজুড়িয়া গ্রামে। করোনায় আক্রান্ত হয়ে সে মারা যেতে পারে বলে সন্দেহ করছেন চিকিৎসকেরা।

মধুখালী থানা পুলিশ জানায়, জেলার মধুখালী উপজেলার কামারখালী গ্রামে বেশ কয়েকদিন আগে কাজের জন্য এসেছিল ঝিনাইদহ জেলার ছামাদ মন্ডল। কয়েকদিন ধরে সর্দি ও জ্বর অনুভব করলে শুক্রবার সকালে সে ভ্যানযোগে বাড়িতে রওয়ানা হয়। ছামাদ মন্ডলের জ্বর বেশি থাকায় ভ্যান চালক তাকে রাস্তার পাশে রেখে চলে যান। সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিষয়টি প্রশাসনের নজরে আনেন। প্রশাসনের তরফ থেকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেয়া হলে তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ্যাম্বুলেন্সের জন্য খবর পাঠায়। পরে রাতে ছামাদকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ জুয়েল জানান, রাত পৌনে ১১টার দিকে রোগীকে হাসপাতালে আনা হলে তার মৃত হয়। মৃতের নমুনা সংগ্রহ করে শনিবার ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পাবার পরই জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121