July 26, 2026

তালতলী উপজেলায় ছাত্রলীগ সভাপতির ত্রাণ বিতরণ

0
photo 113 17-11-51

নাঈম ইসলাম হাইরাজ তালতলী প্রতিনিধিঃ

বরগুনা তালতলীতে করোনাভাইরাসের প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় সবচেয়ে বিপাকে পড়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। এরই প্রেক্ষিতে তালতলী উপজেলার ছাত্রলীগের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেছেন নেতৃবৃন্দরা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপনের নির্দেশনায় গরীব, দুস্থ ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু, পিয়াজ, তেল ও সাবান ইত্যাদি) বিতরণ করা হয়।

সরোয়ার হোসেন স্বপন বলেন, দেশের যেকোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগ মানুষের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা উপজেলা ছাত্রলীগ আমাদের দায়িত্বশীলতা ও দায়বদ্ধতাকে মাথায় রেখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগ এভাবেই গণমানুষের পাশে দাঁড়াবে এবং এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে জানান।

এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন সহ রাজু,শোয়েব, প্রদীপ,আল আমিন,দিপু,নয়ন,ও নবীন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed