September 2, 2026

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিজানে ১০ কেজি গাঁজা সহ আটক ১

0
received_3317157458510711

 

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ধাণ্যখোলা গ্রাম থেকে ১০ কেজি গাঁজা সহ ১ জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি চৌকস টিম।

সোমবার (২৪ই মে) বেনাপোল পোর্ট থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মামুন খানের সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মাসুম বিল্লাহ ও এস আই(নিঃ) মোঃ শফি আহমেদ রিয়েল সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১১ টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ধাণ্যখোলা গ্রামের হাইস্কুলের পিছন হতে ১০ কেজি গাঁজা সহ ১ জনকে হাতেনাতে আটক করেন।

আটককৃত আসামী হলো মোঃ রায়হান উদ্দিন মিলন (৪০) পিতাঃ আলহাজ্ব মীর কাসেম গ্রামঃ ৪নং ঘিবা থানা বেনাপোল পোর্ট। আটককৃত আসামীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি বেনাপোল পোর্ট থানার ধাণ্যখোলা গ্রাম দিয়ে মাদকের একটি চালান যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। আসামীকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *