September 2, 2026

লোহাগড়ায় সরকারি ঘর দেওয়ার নামে, প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা

0
received_1355244681524752

খন্দকার ছদরুজ্জামান.
বিশেষ প্রতিনিধিঃ

লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের প্রতারক হারুন শেখ । পূর্বের বাড়ি কোটাকোল ইউনিয়নের ভাট পাড়া কোটাকোল গ্রামের প্রায় ১৫ টি বাড়ি থেকে ঘর দেওয়ার নামে প্রতারণার অভিযোগ পাওয়া যায়। প্রত্যেকটি বাড়ি থেকে বসত ঘর প্রতি ৫০০০০ হাজার ৬০০০০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে।

অভিযুক্ত হারুন শেখ এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি উল্লেখিত বিষয় টি স্বীকার করে বলেন আমাকে দিয়ে এই অন্যায় কাজ গুলি করিয়েছে আমাদের একই ইতনা গ্রামের মিরাজ শেখ , টাকা পয়সা সবই আমাকে দিয়ে তুলে এনে মিরাজ শেখ নিজে নিয়েছে।

মল্লিক পুর ইউনিয়নের মঙ্গল হাটা গ্রামের প্রায় ১০টি বাড়ি থেকে এমন ভাবে অভিনব কায়দায় ঘর দেওয়ার নামে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। সাথে গভীর নলকূপ স্থাপন করে দিবে বলে ও হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। হারুন শেখ বলেন মিরাজ শেখ আমাকে ব্যাবহার করে এই টাকা টা হাতিয়ে নিয়েছে।

ইতনা, মঙ্গল হাটা,কোটাকোল, এই তিন টি গ্রাম থেকে হারুন শেখ এর প্রতারণা কে বিশ্বাস করে শেষ সম্ভব অল্প কিছু জমি ছিল সেটাকে বন্ধক রেখে নতুন ঘর পাওয়ার আশায় ঘর না পেয়ে দিশে হারা ঐ এলাকার গরীব অসহায় মানুষ। হারুন শেখ ঘর ভুক্ত ভোগীদের বলেন এমপি মাশরাফি বিন মর্তুজা মিরাজ শেখ এর বন্ধু , প্রত্যেকের বাড়িতে নতূন ঘর করে দেওয়া হবে।এমন ভাবে অনেকের বাড়িতে ২০০০ ইট এনে রেখেছে। বর্তমান হারুন শেখ ও মিরাজ শেখ ঢাকা গিয়ে গা ঢাকা দিয়েছে বলে জানান ঘর ভুক্ত ভোগীরা।

কোটাকোল ইউনিয়নের মেম্বার খোকন কে ঘর বিষয়ে জানালে তিনি বলেন আমি কিছু ই জানিনা ওরা টাকা দিয়েছে আমাকে জানাই দেয়ন নাই। ঘর ভুক্ত ভোগীরা আরো বলেন ঐ প্রচারক দুই জন কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *