July 30, 2026

শেরপুরের ঝিনাইগাতির সেই ভিক্ষুক পাচ্ছেন ভিটেমাটিসহ পাকা বাড়ি

0
received_213622926606933

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ

 

করোনাভাইসের প্রভাবে কষ্টে পড়া মানুষের খাবারের জন্য নিজের ভিক্ষাবৃত্তির জমানো দশ হাজার টাকা ইউএনও’র ত্রাণ তহবিলে দানকারী ভিক্ষুক নাজিম উদ্দিন পাচ্ছেন ভিটেমাটি ও পাকা বাড়ি। মঙ্গলবার (২১ এপ্রিল) ইউএনও’র হাতে টাকা তোলে দেওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ঝড় ওঠে সর্বমহলে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে ওই রাতেই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এমন সিদ্ধান্তের কথা জানান বলে জানিয়েছেন ঝিনাইগাতি নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
জানা গেছে, ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে ঝিনাইগাতির স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি প্যাসিফিক ক্লাব’ এর সদস্যরা গত রোববার সরকারী খাদ্য সহায়তার জন্য গান্ধিগাঁও গ্রামে তালিকা তৈরি করতে কাজ করছিলেন। একপর্যায়ে তারা ভিক্ষুক নাজিম উদ্দিনের বাড়িতে গিয়ে তার জাতীয় পরিচয়পত্র চান। এসময় ভিক্ষুক নাজিমদ্দিন তালিকায় নিজের নাম না দিয়ে উল্টো গত দুই বছরে ভিক্ষাবৃত্তি করে জমানো টাকা করোনার ভাইরাস এর প্রভাবে অসহায় মানুষের জন্য গঠিত ত্রাণ তহবিলে দান করার ইচ্ছা প্রকাশ করেন।
একপর্যায়ে জমানো টাকা ইউএন’ও ত্রাণ তহবিলে দেওয়ার জন্য তিনি মঙ্গলবার (২১ এপ্রিল) ঝিনাইগাতি আসেন। এখানে আসার পর তিনি জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ অন্য একটি কাজে বাতিয়াগাঁও গ্রামে রয়েছেন। পরে ভিক্ষুক নাজিম উদ্দিন বাতিয়াগাঁও গ্রামে গিয়ে ইউএনও’র হাতে দশ হাজার টাকা তোলে দেন। বিষয়টি মুহূর্তেই অনলাইন সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি বিভিন্ন ইলেক্ট্রনিক্স মিডিয়াতে ফলাও করে প্রচার হয়।এতে করেই প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের নজরে আসে তাত্ক্ষণিক ভাবে ভিক্ষুকের খুজ খবর নিয়ে সরকারের পক্ষথেকে তিনার জন্যে ব্যবস্থা করছেন ঝিনাইগাতী নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।

বার্তা প্রেরক, মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধি। ০১৯৬৭২৮৫৩১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed