মোহাম্মদ দুদু মল্লিক জেলা প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের হাতে’ করোনা ভাইরাস সহয়তায়- অসহায়, কর্মহীন ঘরে থাকা মানুষের খাদ্য সহায়তা করোনা তহবিলে এক ভিক্ষুক দান করলেন দশ হাজার টাকা। ২১ এপ্রিল মঙ্গলবার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে ভিক্ষুক নাজিমুদ্দিন (৮০) আজ দুপুরে দশ হাজার টাকা ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের হাতে তুলে দেন। ভিক্ষুক নাজিমুদ্দিন জানায়, ভিক্ষা ভিত্তি করে তার সংসার চলে। তার ৩ ছেলে ৩ মেয়ে রয়েছে। ভিক্ষা ভিত্তি করে সংসার চালিয়ে গত ২ বছরে ১০ হাজার টাকা জমিয়েছেন তিনি। বর্তমান দেশের করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদেরকে দান করার জন্য তার জমানো ১০ হাজার টাকা ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও’র) করোনা তহবিলে জমা দেন। তিনি আরো জানান, ওই টাকা তিনি জমিয়েছিলেন তার একটি মাত্র বসত ঘর মেরামতের জন্য। এ ব্যাপারে ইউএনও জানান, সরকারের পক্ষ থেকে শীঘ্রই তাকে একটি বসত ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে। এসময় ঝিনাইগাতী দি প্যাসিফিক ক্লাবের সদস্যগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply