মুক্তাগাছায় প্রকাশ্যে পুকুরপাড়ের গাছ কেটে নেয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় দিন দুপুরে প্রকাশ্যে এক কৃষকের পুকুরপাড়ের গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে । গত ৮ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার দাওগাঁও ইউনিয়নের কাঠবওলা গ্রামে এঘটনা ঘটে । অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিনের পুত্র শাহজাহান অীভযোগ করেন, পৈত্রিক ও ক্রয় সূত্রে আমরা ২ একর ৩৭ শতাংশ জমির মালিক । তন্মধ্যে ৫১ শতাংশ জমি রেখে বাকীজমি আমরা বিক্রি করে দেই । আমাদের এই জমিতে আমরা পুকুর খনন করে মাছ চাষ ও বাড়ি ঘর নির্মাণ করে বসবাস করে আসছি । পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় দুর্বৃত্ত রফিক, সবুজ, বাবুল, নাজমুলের নেতৃত্বে তাদের লোকজন নিয়ে আমাদের জমিতে অনধিকার প্রবেশ করে পুকুরপাড়ে থাকা ৩টি মেহগনি বড় গাছ কেটে ফেলে । আরো একটি গাছ কাটার পায়তারা চালায় । আমরা বাঁধা দিলে তারা সেখানে থেকে চলে যায় । বিষয়টি আমরা থানা পুলিশকে অবগত করি । পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিন পরিদর্শন করে । এমতাবস্থায় আমরা আমাদের সম্পত্তি নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি । তারা যেকোন সময় আবারও আরো সংরক্ষিত গাছ ক্ষতি সাধন করতে পারে বলে আশংকা।
মুক্তাগাছা থানার এসআই রফিক জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।