September 2, 2026

শেরপুরের ঝিনাইগাতীতে ধলি বিল জলাশয় পুনঃ খনন কাজের উদ্বোধন

0
received_907159750044535

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতীতে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় ধলি বিল জলাশয় (খাস অংশ) পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।৮ এপ্রিল বৃহস্পতিবার জেলা মৎস্য দপ্তর বাস্তবায়নে ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের দড়িকালিনগড়ের ধলি বিল পূর্ণ খনন কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম,ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সিরাজুস সালেহিন,উপজেলা মৎস্য অধিদপ্তরের এফএ মো. গোলাপ হোসেন,ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উমর আলী,উপজেলা তাঁতি লীগের আহ্বায়ক মো. আমিরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *