1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

লোহাগড়া পৌরসভার ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কমিশনার প্রার্থী খালেদা জামান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ২৫৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

নিজস্ব প্রতিবেদক : আসন্ন লোহাগড়া পৌরসভা নির্বাচনে ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কমিশনার পদে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন মোসাঃ খালেদা জামান ।তিনি পৌরসভাধিন ৪নং ওয়ার্ডের মদিনাপাড়া গ্রামের জনদরদি মৃত মোঃ মোয়াজ্জেম মোল্লার মেয়ে ।

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে খালেদা জামান গণসংযোগ শুরু করে দিয়েছেন।তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিচ্ছেন।একই সাথে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।এ ব্যাপারে কথা হয় সংরক্ষিত নারী কমিশনার প্রার্থী মোসাঃ খালেদা জামান এর সাথে। তিনি বলেন, ‘আমি এলাকার মেয়ে কারো ছোট বোন, কারো মেয়ের সমতুল্য।তাই নিঃস্বার্থভাবে সমাজসেবা করার উদ্দেশ্যে নারী কমিশনার প্রার্থী হয়েছি।সবার সমর্থন দোয়া ও ভালবাসা চাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121