September 1, 2026

ঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যান নাইমের সফলতার দুই বছর উদযাপন

0
received_945839859490775

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ 

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইমের সফলতার দুই বছর উদযাপন উপলক্ষে এক বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৪ মার্চ বুধবার বিকেলে ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিজ্ঞ পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উৎপল, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোখছেদুর রহমান লেবু, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাসানী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *