August 25, 2026

শ্যামনগরের ভেটখালী বাজারের পেরিফেরী জায়গা বিক্রি হয়ে গেলো ২০ লাখ টাকায়

0

 

মো:ইসমাইল হোসেন,সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ভেটখালী বাজারের পেরিফেরী জায়গা বিক্রি হয়ে গেলো ২০ লাখ টাকায়। ভেটখালী হাট-বাজারের পেরিফেরী ভ‚ক্ত ০.০০৫ একর (অর্ধ শতক) জমি দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত অবস্থায় থাকে। গত ১৭ নভেম্বর ২০২০ তারিখে ঐ জায়গায় পাঁকাঘর নির্মানের কার্যক্রম শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানাগেছে যে, শেখ আফজালুলুর রহমানের স্ত্রী নামে চান্দিনা একসনা ইজারা কাটে। ইজারা কাটার পর জায়গাটি দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিলো। ঐ জায়গা পাঁকাঘর নির্মান করা সর্তে আফজালের কাছ থেকে ২০ লাখ টাকায় ক্রয় করেন যাদবপুর গ্রামের আরশাদ গাজীর পুত্র আব্দুর রউফ। যাহা নীতিমালা অনুযায়ী হাট-বাজার পেরিফেরীভ‚ক্ত কোন জায়গা হস্তন্তর করা যাবে না। তারপরও ভেটখালী বাজারের পেরিফেরী জায়গা বিক্রি হয়ে গেলো।
তবে বিষয়টি নিয়ে ক্রেতা আব্দুর রউফের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কাজ করছি না, যে কাজ করছে তার সাথে কথা বলেন বলে বাবলু বলে একজনের কাছে ফোন ধরিয়ে দেয় তিনি বলেন, আফজাল ভাই কাজ করছে আমি দেখে নিচ্ছি কাজটি।
অথচ ক্রেতা আব্দুর রউফকে দেখা গেছে নিজ মিস্ত্রী দিয়ে কাজ করতে । মৌখিক পাঁকাঘর নির্মান করার সর্তে আফজালুলের কাছ থেকে ২০ লাখ টাকায় ক্রয় করেছি শিকার করলেও পরে তিনি এড়িয়ে গেছেন।
বিষয়টি নিয়ে উপজেলা ভ‚মি কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, বিক্রির বিষয়টি প্রমান করা খুবই কষ্টকর। প্রমান পেলে অবশ্যয় ব্যবস্থা গ্রহন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *