July 29, 2026

ভালুকায় টাটা চ্যানেল পার্টনার শোরুমের উদ্বোধন

0
127019577_412957589843342_3501326378259197233_n

 জিএম, ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ভালুকা সরকারী ডিগ্রী কলেজের বিপরীতে নিটল টাটার শোরুম উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২নভেম্বর) দুপুর ১২ টায় জাকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে এস বি এস এন্টার প্রাইজে শোরুম উদ্বোধন করা হয়। ভালুকা উপজেলার এস বি এস এন্টার প্রাইজ এর সত্ত্বাধিকারি ইকরাম এলাহী খান এর সভাপতিত্বে ও কোম্পানীর এরিয়া প্রেসিডেন্ট (টাঙ্গাইল-ময়মনসিংহ জোন) মোয়াজ্জেম হোসেন সবুজ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিটল টাটার প্রোডাক্ট প্রেসিডেন্ট (আই এল সি ভি ডিভিশন) মো,এনায়েত হোসেন,প্রোডাক্ট প্রেসিডেন্ট( পিকআপ ডিভিশন) বিপ্লব তানভীর হাসান), ভালুকা পিকআপ মালিক সমিতির সভাপতি কান্চন মন্ডল,ভালুকা মটরায়ন কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো,শফিকুল ইসলাম রাজকুমার । রাফেল ড্র ও পুরস্কার বিতরণী মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed