August 27, 2026

সুন্দর স্বপ্ন লেখক: চঞ্চল হাওলাদার

0
received_321384542193742

“সুন্দর স্বপ্ন”
লেখক: চঞ্চল হাওলাদা

জীবন বেলা পরিস্থিতি মিলায় খেলা,
বহে আসিয়াছি কত পথ কত দূরে।
পাইনি কিছুই ছুটি পিছুই অবেলা,
ডুবিয়াছি অনবদ্য রম্য স্বপ্ন ঘোরে।
যাহা মোর স্বপ্ন আশানুরূপ মলিন,
শেষ কালে ঠাই নিল করুন উপায়ে।
দেখো দুয়ারে আসিয়া জুটিল দূর্দিন,
তাহা নিতে হবে আমার গাত্রে মাখায়ে।

তা যদি না পারি সহিতে চাই না আমি,
সুন্দর স্বপ্ন ,ফিরিতে চাই ছেলেবেলা।
রঙিন স্বপ্নের সুর আজো কর্ণে শুনি,
সবাই এক, ছেলে মেয়ে করেছি খেলা।
হাসি মুখে ছিলেম ছিলো না কোনো বাঁধা।
স্বপ্ন তো,হতাম যদি মনে ছিল সদা।

( সমাপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *