July 29, 2026

কুড়িগ্রামে বজ্রপাতে নিখোঁজ মাঝির মরদেহ চিলমারীতে উদ্ধার

0
resize-350x250x0image-115723

কুড়িগ্রাম থেকে রুহুল আমিন রুকুঃ

 

কুড়িগ্রামের চিলমারীর রমনা ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার মাঝিপাড়া এলাকায় ব্রহ্মপূত্র নদ থেকে মাঝি মফিজুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৭জুন রোববার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাঝি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শিবেরপাতি চরের আবুবক্করের ছেলে।
শুক্রবার (৫জুন) বিকেলে রৌমারীনৌঘাট থেকে শ্যালোই ঞ্জিন চালিত নৌকায় সদর উপজেলার যাত্রাপুরঘাট আসার পথে উলিপুরের পালেরঘাটে আসলে হঠাৎবজ্রপাতে পানিতে পড়ে যায় নৌকার মাঝি মফিজুল। অনেক খোঁজা খুজির পরও তাকে পাওয়া যায়নি।
রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজগার আলী জানান, রোববার সকালে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখেপুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। যাত্রাপুর থেকে নিখোঁজ হওয়া মাঝির মরদেহ বলে পরিবার নিশ্চিত করেছেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, শুক্রবার নিখোঁজ হওয়া মাঝির মরদেহ বলেতার স্বজনরা জানিয়েছে। পরিবারের লোকজনআসলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed