July 29, 2026

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে করোনা জীবানুনাশক টানেল উদ্বোধন

0
received_545983009619262

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম থেকেঃ

কুড়িগ্রামে আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস
প্রতিরোধে জীবানুনাশক টানেলের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭জুন) সকাল
সাড়ে ১১টায় হাসপাতালের করোনা আইসোলেশনের পৃথক ইউনিটের গেটে
টানেলথর উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন
আহম্মেদএমপি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে
অধ্যয়নরত কুড়িগ্রামের একঝাক উদ্যোমী যুবক ফেসবুক গ্রুপ ‘করোনা
আপডেট কুড়িগ্রামথ এর আর্থিক সহযোগিতায় এ টানেল নির্মাণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেনারেল হাসপাতালের
তত্ত্বাবধায়ক ডা: জাকিরুল ইসলাম, সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান,
ডেপুটি সিভিল সার্জন ডা: বোরহান উদ্দিন, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য
ও ফেসবুক গ্রুপ করোনা আপডেটের কুড়িগ্রামের বিপাশা রহমান, নিলয় এম
রেদওয়ান, হাসনাত কানন, জাহিদুল ইসলাম জীবন, শফিকুননবী বায়জিদ, হৃদয়
বিশ্বাসম ইসরাক চৌধুরী স্বচ্ছ প্রমুখ।
উদ্বোধনের পর অতিথিগণ টানেলের ভেতর দিয়ে হাসপাতালের আইসোলেশন
ইউনিটে সম্পূর্ণ জীবানূমুক্ত হয়ে প্রবেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed