1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

নিবির চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
৪ ডিসেম্বর বুধবার, বিকাল ৪.০০ টায় নয়াপল্টনের ভিআইপি সড়কে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যৌথভাবে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মোঃ শাহ আলমের সভাপতিত্ব এবং দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোঃ বাকিবিল্লাহ সঞ্চালনা করেন।

বিক্ষোভ সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিয়া, জহিরুল ইসলাম বাশার, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমির হোসেন আমির।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাবিবুল হক হাবিব, কেন্দ্রীয় সদস্য হাজী আনোয়ার হোসেন, মোঃ রনি আক্তার, মোঃ ইব্রাহিম চৌধুরী, মাহবুব আলম সিকদার, জাহিদুল আলম মিলন, হাজী আবু বক্কর সিদ্দিক, মোঃ শহীদুল্লাহ, মোঃ সুমন মুন্সী, আবুল কালাম জামাদার, আবু কাওসার ও আল ইমরান, কুমিল্লা উত্তর জেলার আহবায়ক লিয়াকত আলী খান, নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগর, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ইমরান, কেন্দ্রীয় নেতা মোঃ শাহাদত হোসেন, আমির হোসেন, মৎস্যবীদ রাশিদুজ্জামান দিপু, জাকির হোসেন তালুকদার, নোমান হোসাইন, কামরুল হাসান, মোঃ শাহীন খান, গোলাম মোস্তফা, কান্তীলাল দাস, গৌতম কুমার বিশ্বাস ও শফিকুল ইসলাম সফিক সহ মহানগর উত্তর দক্ষিণ ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
মিছিলটি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আরম্ভ হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল মোড় হয়ে পুনরায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এসে সমাবেশে মিলিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121