1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

কুয়েটের নয়া উপ-উপচার্য প্রফেসর ড. শেখ শরীফুল আলম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

বিশেষ প্রতিনিধিঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( কুয়েট ) এর প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. শেখ শরীফুল আলম।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন কুয়েট এর ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শেখ শরীফুল আলম’কে চার বছর মেয়াদে নিয়োগ দেন।
বুধবার প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলর দপ্তরে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার , বিভাগীয় প্রধান , পরিচালক , দপ্তর প্রধান , প্রভোস্ট , শিক্ষক , কর্মকর্তা , কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কুয়েটের ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শেখ শরীফুল আলম ইতোপূর্বে অত্র বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের বিভাগীয় প্রধান , কুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি আইইইই এর সদস্য , ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন , বাংলাদেশ (আইবি) এর লাইফ ফেলো , বাংলাদেশ ইলেক্ট্রনিক্স সোসাইটি ( বিইএস ) এবং বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি ( বিপিএস ) এর লাইফ সদস্য এবং সদস্য, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ( বিসিএস ) এর সদস্য।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় , তার ৪২ টির অধিক গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল ও আন্তর্জাতিক সেমিনার /সিম্পোজিয়াম এ প্রকাশিত হয়েছে এবং একাধিক বুক চ্যাপ্টার রয়েছে।

প্রফেসর ড. শেখ শরীফুল আলম ২০০৩ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণীতে ১ম স্থান অর্জন করে বি.এস-সি ইন ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন ।
২০১০ সালে ইতালির ত্রেন্তো বিশ্ববিদ্যালয় থেকে এম.এস-সি ইঞ্জিনিয়ারিং এবং ইতালির ইউনিভার্সিটি অব জেনোয়া থেকে ২০১৪ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
তিনি ডিসেম্বর~ ২০২০ হতে জানুয়ারি ~ ২০২৩ পর্যন্ত Nicholous Copernicus Astronomical Center (CAMK) Polish Academy of Sciences (PAN), Warsaw, Poland: European Commission Project-এ পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করেছেন।

প্রফেসর ড. শেখ শরীফুল আলম ২০০৪ সালে অত্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
পরবর্তীতে ২০০৭ সালে সহকারী অধ্যাপক , ২০১৫ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৭ অধ্যাপক অধ্যাপক হিসেবে কুয়েটের ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন।

প্রফেসর ড. শেখ শরীফুল আলম ১৯৭৯ সালে খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বপাশা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121