1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

আদালত রায় দিলেই তৃনমূল বিএনপিকে নিবন্ধন দিবে ইসি: নির্বাচন কমিশনার আলমগীর

মো; আরাফাত হোসেন বাপ্পী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৪৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

আদালতের নির্দেশ হাতে পাওয়ার পর ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, আদালতের রায় হাতে পেলে কমিশন বসে সিদ্ধান্ত নেবে।

রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল

এ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, রায় মানতে পারি অথবা আপিল করতেও পারি। আমরা রিভিউ আবেদন দেখতে পারি। আদালতের আদেশ না দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আইন যেভাবে আছে সেভাবে কাজ করবে। আইনের সিদ্ধান্ত চূড়ান্ত।

রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপির নিবন্ধনের আবেদন ২০১৮ সালের ১৪ জুন প্রত্যাখ্যান করে ইসি। এর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন নাজমুল হুদা। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে একই বছরের ৪ নভেম্বর হাইকোর্ট রায় দেন।

হাইকোর্টের রায়ে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপিকে অবিলম্বে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ২০১৯ সালে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে, যা রোববার (১৮ ডিসেম্বর) খারিজ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121