August 29, 2026

আওয়ামী লীগই বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার মূর্ত প্রতিক: শেখ হাসিনা

0
sheikh

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ অর্থনীতিতে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। একমাত্র আওয়ামী লীগই পারে দেশকে উন্নত করতে, এগিয়ে নিয়ে যেতে। তাঁরা সেভাবেই এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন।

আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনে দেওয়া ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা।

আজ সকাল সাড়ে ১০টার দিকে সম্মেলন শুরু হয়। শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *