1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

দুই দিনব্যাপী তথ্য মেলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৩৩৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর মঙ্গলবার দুপুরে নীলফামারী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন করেন।

‘তথ্যই শক্তি, জানব জানাব, দুর্নীতি রুখব’ স্লোগানে নীলফামারীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্য মেলা।

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর মঙ্গলবার দুপুরে নীলফামারী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন। পরে তিনি স্টল পরিদর্শন করেন।

জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার উদ্বোধনী আলোচনায় বক্তব্য দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সনাক সভাপতি তাহমিনুল হক ববি।

নীলফামারী শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক ফারহানা ইয়াসমিন ইমুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য মেলার আয়োজন নিয়ে বক্তব্য দেন টিআইবির সমন্বয়কারী আতিকুর রহমান।

সনাক সভাপতি তাহমিনুল হক ববি জানান, জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি নীলফামারীর যৌথ আয়োজনে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা নিয়ে ৪০টি স্টল অংশ নিয়েছে মেলায়।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121