1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সব ম্যাচে আমি আর্জেন্টিনার হারের কামনা করি: মেসির চিকিৎসক

মো; আরাফাত হোসেন বাপ্পী
  • আপডেট টাইম : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৩৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

মেসিরা বিশ্বকাপে ব্যর্থ হোক। সব ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যাক! এমন চাওয়া লিওনেল মেসির আর্জেন্টাইন চিকিৎসক দিয়েগো শোয়ার্জস্টাইনের।

ছোটবেলায় হরমোনজনিত ত্রুটির কারণে লিওনেল মেসির শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। সে সময় চিকিৎসায় মেসিকে সারিয়ে তোলেন এই আর্জেন্টাইন চিকিৎসক। শৈশবের সেই ডাক্তারের সঙ্গে এখনো সম্পর্ক রয়েছে মেসির।

সুপারস্টার মেসির সঙ্গে আত্মার বন্ধনে জড়িয়ে থাকা সত্ত্বেও তাদের পরাজয় চাওয়ার কারণ দেখিয়েছেন শোয়ার্জস্টাইন। দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই চিকিৎসক বলেন, ‘একজন ফুটবল সমর্থক হিসেবে আমার চাওয়া, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক। তবে আর্জেন্টিনার একজন সাধারণ নাগরিক হিসেবে আমি চাইব, মেসিরা তিন ম্যাচ হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিক।’ এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

শোয়ার্জস্টাইন বলেন, ‘আমার ধারণা, আর্জেন্টিনার পপুলিস্ট সরকার ফুটবলের সাফল্যকে খুব বাজেভাবে ব্যবহার করবে। এই সাফল্য দিয়ে তারা সরকারের ত্রুটিগুলো ঢেকে ফেলার চেষ্টা করবে। হয়তো দেখা যাবে, আর্জেন্টিনার ম্যাচের দিনই সরকার মুদ্রার অবমূল্যায়নের ঘোষণা দেবে। যখন সবার মনোযোগ থাকবে আর্জেন্টিনার খেলায়।’

নিজের বক্তব্যে আর্জেন্টিনার দুর্দশার কথা তুলে ধরেছেন শোয়ার্জস্টাইন। তিনি বলেন, ‘আমাদের দেশ নানা ধরনের সমস্যায় জর্জরিত। সেটা এখন আরও ভীষণ খারাপ। আলবার্তো ফার্নান্দেজের সরকারের অধীনে দেশের মুদ্রাস্ফীতি ৮৩ শতাংশ ছাড়িয়েছে। প্রায় প্রতিটি ব্যাংক তারল্য সংকটে পড়েছে। জীবনযাত্রার ব্যয় বেড়েছে বহু গুণ। সাধারণ জনগণ অবর্ণনীয় কষ্টে দিন পার করছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121