July 27, 2026

মেরাডোনাকে পিছনে ফেলে মেসির নতুন রেকর্ড

0
০০২

মেক্সিকোর বিরুদ্ধে দারুণ এক জয়ে কাতার বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রাখল আর্জেন্টিনা। ম্যাচে জালের দেখা পেয়েছেন লিওনেল মেসি। তাতেই একাধিক রেকর্ডের ভাগীদার হলেন দলটির প্রধান তারকা। সেইসঙ্গে আরও কিছু মাইলফলকের সামনে অবস্থান করছেন পিএসজি ফরোয়ার্ড।

বিশ্বকাপে মেসির গোল এখন ৮টি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সমসংখ্যক গোল করেছেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। সর্বোচ্চ ১০ গোল গ্যাব্রিয়েল বাতিস্তুতার। চলতি বিশ্বকাপে এই রেকর্ডটি নিজের করে নিতে পারেন লিওনেল মেসি।

গত রাতের গোলের ফলে আর্জেন্টিনার জার্সিতে টানা ছয় ম্যাচে জালের দেখা পেলেন মেসি। এর আগে ২০১১-১২ মৌসুমে আলবিসেলেস্তেদের হয়ে টানা ছয় ম্যাচে গোলের রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন দলের প্রাণভোমরা।

বিশ্বকাপে সবচেয়ে বেশি সাতবার ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মেক্সিকোকে হারানোর পর চিরপ্রতিদ্বন্দ্বীর রেকর্ডে ভাগ বসালেন মেসি। ২০০২ বিশ্বকাপ থেকে ম্যাচসেরার স্মারক দেওয়া শুরু করে ফিফা।

জাতীয় দলের জার্সিতে মেসির গোলসংখ্যা এখন ৯৩টি। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি এখনো তিন নম্বরেই থাকলেন। তার ওপরে আছেন ইরানের আলি দাই (১০৯) ও পর্তুগালের রোনালদো (১১৮)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed