বালিয়াকান্দিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
মোঃ জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি (রাজবাড়ী) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর এর আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস ২০২২ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার( ৪ অক্টোবর ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বালিয়াকান্দি উপজেলা নির্বাাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ , উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা আফরোজা জেসমিন, সহকারি শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু, উপজেলা মহিলা আওয়ামী মহিলালীগের সভাপতি বাসন্তী স্যার্নাল প্রমূখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সুধীজন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।