July 31, 2026

নৃত্যে ৬ বার দেশ সেরা হয়েছে ভোলার রিয়ন্তী

0
link_img_1664828682_7-removebg-preview

 

সিরাজুল ইসলাম ভোলাঃ

ভোলার মেয়ে রিয়ন্তী দে জাতীয় শিক্ষা সপ্তাহসহ ৬ বার জাতীয় পর্যায়ে নৃত্যে দেশ সেরা হয়েছে। অর্জন করেন স্বর্ণ পদক। তার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের শিক্ষক হওয়া ও দেশের বাইরে গিয়ে গৌরব অর্জন করা।   তার অর্জন, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ লোকনৃত্যে প্রথম, ২০১৮ সালে শিক্ষা সপ্তাহে লোক নৃত্যে চ্যাম্পিয়ন, ২০১৭ সালের জাতীয় বঙ্গবন্ধু নৃত্য প্রতিযোগিতায় সাধারণ নৃত্যে প্রথম, একই বছর দেশব্যাপী বয়সভিত্তিক নৃত্য প্রতিযোগিতায় লোকনৃত্য ও সাধারণ নৃত্যে সেরা অর্জন। ২০১৫ সালে জাতীয় আন্তঃপ্রাথমিক প্রতিযোগিতায় সাধারণ নৃত্যে প্রথম স্থান অর্জন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণ প্রদক গ্রহণ করেন।

 

এ ছাড়া ২০১৮ সালে জেলায় সেরা শিক্ষার্থী হয়ে ছিল রিয়ন্তী। ভোলার সরকারি শেখ ফজিলাতুন নেছা মহিলা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়ন্তীর স্বপ্ন ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে নৃত্য শিল্পের গবেষণা করা। তার এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোলার জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আক্তার হোসেন, জেলা কালচারাল অফিসার তানবীর রহমান, শিক্ষক সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক দিলীপ মন্ডল, সুরের ধারা সংগঠনের পরিচালক উত্তম ঘোষ, নৃত্য শিক্ষক নাছিমা শিরিণ তুলিসহ সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

 

রিয়ন্তীর এমন সাফল্যে বাবা বোরহানউদ্দিন উপজেলার ডিটিএন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে ও মা স্কুলশিক্ষক সুবর্ণা সমাদ্দারও খুবই খুশি। তারা রিয়ন্তী শুধু দেশে নয় বিদেশে ও প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে দেশের সাফল্য অর্জন করুক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed