1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

জেলা প্রাথমিক শিক্ষা পদক -২০২২ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

মোঃ আতিকুর রহমান, দৌলতপুর প্রতিনিধি,(মানিকগঞ্জ )

মানিকগঞ্জ জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হয়েছেন মানবতার ফেরিওয়ালা দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান, মানবতার ফেরিওয়ালা নামটি তার কাজের জন্যই পেয়েছেন দৌলতপুর বাসীর কাছ থেকে। কেননা এই উপজেলা নির্বাহি অফিসার করোনার পূর্বে দৌলতপুরে যোগদান করেন তারপর থেকে করোনা কালীন সময় প্রতিটি ইউনিয়নে সবসময় নিরলসভাবে কাজ করেছেন। তারপরে দৌলতপুরে অবৈধভাবে ড্রেজার পরিচালনা বন্ধ করেছেন, গত কয়েকদিন আগে দৌলতপুর উপজেলা চত্বরের সামনে গভীর রাতে ডেলিভারি রোগী আসে এবং ডেলিভারির প্রয়োজন হওয়ায় এত রাতে কোন গাড়ী না পাওয়ার কারণে উপজেলা নির্বাহি অফিসার তার নিজ গাড়িতে করে মুন্নু মেডিকেলে নিয়ে গিয়ে সিজার করান এবং আর্থিকভাবে সহায়তা করেন, তার কয়েক দিন পর আবার শশুর বাড়ির লোকজন এর কাছে পুত্রবধূ মুখ গরম তরকারি তে চেপে ধরে পুড়িয়ে দিয়েছে এমন খবর পাওয়া মাত্রই দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান এবং আর্থিকভাবে সহয়তা করে। এভাবেই উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান দৌলতপুরে প্রতিটি মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা করে নেয়, তাই তো তাকে দৌলতপুর এর জনগন তাকে মানবতার ফেরিওয়ালা নামটি বলে ডাকে। এছাড়াও দৌলতপুরে টেপরি বাজার সহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে দখলকৃত সরকারি জমি দখলমুক্ত করে। দৌলতপুর উপজেলায় যোগদানের পর থেকে নিরলসভাবে উপজেলা নির্বাহি অফিসার কাজ করে যাচ্ছে। মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহি অফিসার নির্বাচিত হওয়ায় আমরা দৌলতপুর বাসী গর্বিত। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121