1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

গুম ও খুনের দায় স্বীকার করে ক্ষমা চাইলো র‌্যাব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

ডেস্ক রিপোর্টঃ
গুম ও খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চাইলো র‌্যাব। বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এ ক্ষমা চান।

তিনি বলেন, ‘নিশ্চয়তা দিচ্ছি ভবিষ্যতে আর গুম ও খুনে জড়াবে না র‌্যাব।’

আয়নাঘর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘র‌্যাবের আয়নাঘর ছিল এবং আছে। গুম কমিশন তদন্ত করছে। তারা বলেছেন, যেভাবে সেগুলো ছিল, ঠিক সেভাবে রেখে দেয়ার জন্য।’

এ কে এম শহিদুর রহমান বলেন, ‘গুম, খুন ও অপহরণসহ বেশ কিছু অভিযোগ আছে র‌্যাবের বিরুদ্ধে।’ র‌্যাব কর্তৃক যারা মারা গেছেন তাদের পরিবারের কাছে এ সময় ক্ষমা চান মহাপরিচালক।

সুষ্ঠু বিচার ও তদন্তের মাধ্যমে র‌্যাব দায়মুক্ত হবে উল্লেখ করে মহাপরিচালক বলেন, ‘র‌্যাবের কোনো সদস্য ফৌজদারি অপরাধ করলে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

৫ই আগস্টের পর থেকে জঙ্গি ঘটনাকে নাটক বলা হয়-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জঙ্গি ছিলো, তাদের বিরুদ্ধে র‌্যাব আইনগত ব্যবস্থা নিয়েছে।’

র‌্যাবের হেলিকপ্টার থেকে ছাত্র-জনতার ওপর গুলি করা হয়েছে এমন অভিযোগ তদন্ত করা হচ্ছে জানিয়ে এ কে এম শহিদুর রহমান বলেন, ‘তদন্তের মাধ্যমে প্রমাণ হবে। এটা নিয়ে আদালতের নির্দেশনা আছে।’

তিনি বলেন, ‘৫ই আগস্ট পরবর্তী সময় আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করছে র‌্যাব। আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি করার ভিডিও ফুটেজ দেখে অনেককে আটক করা হয়। এখন পর্যন্ত সাবেক মন্ত্রীসহ মোট ৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121