August 3, 2026

মার্কেট দখল, চাঁদা দাবি ও বাসা ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে

0
742858799_122119538193349231_5081249735978885541_n-700x390

 

সাভার প্রতিনিধি:

সাভারের হেমায়েতপুর এলাকায় মার্কেট দখল, চাঁদা দাবি এবং বাসা ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মামলত খাঁ ও তার সহযোগীদের বিরুদ্ধে।

ভুক্তভোগী ব্যবসায়ী আলী হোসেন অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা মামলত খাঁ তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নাগর আলী মার্কেট দখলের উদ্দেশ্যে একাধিকবার হামলা ও ভাঙচুর চালানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, মার্কেটের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া পানির ট্যাংকসহ বিভিন্ন স্থাপনায় একাধিকবার ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় সাভার মডেল থানায় একাধিকবার লিখিত অভিযোগ এবং পরে পুলিশ সুপারের কাছেও অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।

অভিযোগের তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক, এসআই মেহেদী হাসান বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগীর দাবি, সর্বশেষ গত ৩০ জুলাই চাঁদা না পেয়ে তার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং গ্যাস লাইন ও ছাদের পানির ট্যাংক ক্ষতিগ্রস্ত করা হয়।

এলাকার কয়েকজন বাসিন্দারও অভিযোগ, মামলত খাঁ ও তার সহযোগীরা এলাকায় বিভিন্ন গার্মেন্টস, জুতা কারখানা, ফুটপাত ও সিএনজি থেকে চাঁদা আদায় করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, “বিষয়টি আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ আকারে এসেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মামলত খাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *