August 19, 2026

বোরহানউদ্দিনে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভুগি সাকিল মীর

0
758707009_4588522878139418_5110997560223624616_n
বিশেষ প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে প্রতিপক্ষের মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাকিল মীর। বোরহানউদ্দিন জাতীয় সাংবাদিক সংস্থা ক্লাবে সাংবাদ সম্মেল করেন তিনি। সোমবার বিকালে সংবাদ সম্মেলন তিনি লিখিত বক্তব্য প্রদান করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, তাদের জমি নিয়ে একই এলাকার প্রতিপক্ষ আনোয়ার দফাদার গংদের সাথে বিরোধ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় তার ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। হামলার ঘটনা আড়াল করতে পরিকল্পনা অনুযায়ী মানববন্ধন করেছেন প্রতিপক্ষ আনোয়ার গংরা। মানববন্ধনে মাদক কারবারি ও জ্বিন প্রতারণা নামক অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষ আনোয়ার গংরা। প্রতিপক্ষ আনোয়ার দফাদারের অপপ্রচারের বিচার দাবী করছেন তিনি। এছারাও প্রতিপক্ষ আনোয়ার দফাদার জ্বীন প্রতারকের সভাপতি হিসেবে এলাকায় প্রতারণার সেল্টার দাতা হিসেবে কাজ করছেন। সংবাদ সম্মেলনে জ্বীন প্রতারকের বাদশা ও নেতা আনোয়ার দফাদারের বিচার দাবী করছেন ভুক্তভোগী সাকিল মীর।
অন্যদিকে আনোয়ার দফাদারের কাছে জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি তবে স্থানীয়রা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান চলমান রয়েছে। জ্বীন প্রতারক ও মাদক কারবারিদের আখড়া কাচিয়া ইউনিয়নের কয়েকটি স্থান। নিয়মিত পুলিশের অভিযান চালানোর দাবী করছেন তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *