বিশেষ প্রতিনিধি: (তাপস মহালদার)
খুলনার দাকোপে আসন্ন পবিত্র ঈদুল ফিতর -২০২৬ উপলক্ষে ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী শৈশব রায়।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। এই পবিত্র দিনে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আরও বলেন, সমাজের ধনী-গরিব সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। সবার আগে বাংলাদেশ। ধর্ম যার যার, দেশ সবার এটি বাস্তবায়নের জন্য সকলকে হিংসা বিদ্বেষ ভুলে কাজ করার আহ্বান জানান তিনি।
চেয়ারম্যান পদপ্রার্থী শৈশব রায় বলেন, “আমি আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদকে ডিজিটাল, শান্তিপূর্ণ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো । এটাই আমার জীবনের শেষ ইচ্ছা।
তিনি সকলের আশির্বাদ ,দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, আগামীর সুন্দর সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শেষে তিনি আবারও ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়নসহ দাকোপবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
“ঈদ মোবারক” ।
Leave a Reply