July 28, 2026

ভূমিদস্যুর অত্যাচারে অতিষ্ঠ সুকুমার গাইন দিং, কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা।

0
WhatsApp Image 2025-11-02 at 16.17.19

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
খুলনার দাকোপে ধোপাদী ২নং ওয়ার্ডে সুকুমার গাইন দিং পার্শ্ববর্তী সঞ্জীব মন্ডল দিংদের অত্যাচারে দিশেহারা মর্মে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে সরেজমিনে অনুসন্ধান কালে জানা যায়, অংশ অনুযায়ী উভয় পক্ষের সম্পত্তি ঠিক আছে।যা এস,এ খতিয়ান নং -১৯৬,দাগ নং -১৩৮,মোট সম্পত্তি ০.৬১ একর বাস্ত। পরবর্তীতে বি, আর, এস, জরিপে অংশ অনুযায়ী সুকুমার গাইন দিংদের পিতা চিত্তরঞ্জন গাইন এর নামে বি, আর, এস, খতিয়ান নং -৪০৫,দাগ নং -২৫৯, জমির পরিমাণ ০.২৬ একর লিপিবদ্ধ প্রিন্ট হয়ে প্রকাশিত হয়। সেই অনুযায়ী সুকুমার গাইন দিং উক্ত সম্পত্তিতে কর খাজনা পরিশোধ করে ভোগ দখলে আছে। অন্যদিকে পার্শ্ববর্তী সঞ্জীব মন্ডল দিংদের নামে একই এস,এ খতিয়ান ভুক্ত সম্পত্তি হইতে ভিন্ন বি, আর, এস খতিয়ান নং -১১৩০,দাগ নং -২৫৯, জমির পরিমাণ ০.২৫ একর লিপিবদ্ধ প্রিন্ট হয়ে প্রকাশিত হয়। উভয় পক্ষের সম্পত্তি ডকুমেন্ট অনুযায়ী সঠিক আছে। মূল বিষয় হলো এলাকার দুই একজন কূচক্রী লোকের ইন্দোনে অশুভ শক্তির প্রভাবে, গায়ের জোরে, সঞ্জীব মন্ডল দিং, সুকুমার গাইন দিংদের ০.২৬ একর দখলিয় জায়গা থেকে কিছু

অংশ দখলে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। যার অংশ হিসাবে বর্তমানে চলমান সঞ্জীব মন্ডল দিংদের পাকা ঘর নির্মাণ। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জনগণ বলেন, ” এ বিষয়ে গ্রামবাসীর উপস্থিতিতে বহুবার উভয় পক্ষের আমীন দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। সঞ্জীব মন্ডল দিং কাউকে মানে না। চেয়ারম্যান ,মেম্বর, গ্রামপুলিশকেও মানে না। তার ভয়ে অনেকেই মুখ খুলতে রাজি না। আমীন গৌরাঙ্গ মন্ডল ও সুভাষ বৈষ্ণব জমি মেপে ফিল্ডবুক দিয়ে গেছে” । গোলযোগের কারন জানতে চাইলে সঞ্জীব মন্ডল বলেন,” আমরা কাগজ মানি আইন মানি। আমাদের নামে ০.২৫ একর জমি রেকর্ড হয়েছে। আমাদের সেইটুকু মেপে বুঝিয়ে দিলে মেনে নেবো” । সচেতন মহল বলেন,” সঞ্জীব মন্ডল দিং কাউকে মানে না।মাপের সময় থাকে।মাপ শেষে খোঁটা দেখে নিজের মনের মত না হলে মাপ মানে না। আসলে এই সঞ্জীব মন্ডল বিচার আচার সবই মানে কিন্তু আইল তার তালগাছ ” । বেনী মাধব বিশ্বাস বলেন,” আমার গ্রামের সবাই আমরা এক কিন্তু সঞ্জীব যে কার কথায় এমন কান্ড করছে তা আমার জানা নেই।তবে এভাবে চলতে থাকলে দুটি পরিবার ধ্বংস হয়ে যাবে। বর্তমানে ইউ,এন, ও দাকোপ জনাব আসমত হোসেন অত্যন্ত মানবিক ও দায়িত্বশীল।আমরা তাঁহার মাধ্যমে সম্মানিত এসি ল্যান্ড সাহেব সার্ভেয়ার দিয়ে সম্পত্তির সীমানা নির্ধারণ করে এ দুটি পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস। এলাকাবাসী শান্তি শৃংখলা রক্ষায় ও দুটি পরিবারকে বাঁচাতে ইউ, এন, ও দাকোপ এবং এসি ল্যান্ড দাকোপ মহোদয়ের সুদৃষ্টি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed