1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

সাংবাদিকের নামে বিএনপির নেতার দায়ের করা মামলার প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

দৈনিক জনকণ্ঠ পত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াজ ফরাজীর নামে বিএনপি নেতা রবু দালাল কর্তৃক দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বোরহানউদ্দিন প্রেসক্লাবসহ উপজেলা সাংবাদিকবৃন্দ মানববন্ধন করেছেন।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে বোরহানউদ্দিন উপজেলার থানা প্রাঙ্গণের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সোহেল মাহমুদ, জাতীয় দৈনিক দি ডেইলি প্রেজেন্ট টাইমস (ইংরেজি) ভোলা প্রতিনিধি মোঃ কবির হোসেন, দৈনিক যুগান্তর বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি নীল রতন দে, দৈনিক বাংলা ভোলা জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ হোসেন অনিক, দৈনিক সংবাদ বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি এম. অন্তর হাওলাদার, দৈনিক আজকালের খবর বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন নয়ন, দৈনিক কালবেলা বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি এম. এইচ. শরীফ, নিউজ ২১ বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি কাজী মোঃ আল-আমীন, দৈনিক আমার দেশ বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ তামিম ইসলাম, দৈনিক আলোচিত কণ্ঠ ভোলা জেলা প্রতিনিধি মোঃ নুরনবী, দৈনিক সত্য সংবাদ স্টাফ রিপোর্টার মোঃ সোহেল, দৈনিক ভোরের দর্পণ বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, দৈনিক রুপালী বাংলাদেশ বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি গোলাম মাহমুদ শাওন, দৈনিক মানবজমিন বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ আবুল বাশার, আশিক পন্ডিত, হাসনাইন হাওলাদার, দৈনিক তৃতীয় মাত্রা বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি-সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা বলেন, প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হচ্ছে। চব্বিশের আগস্ট-পরবর্তী বাংলাদেশে আমরা এমনটি চাইনি। সাংবাদিকদের কণ্ঠরোধ করা হবে এমন বাংলাদেশ আমরা চাইনি। আমরা সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের স্বাধীনতা চাই। সাংবাদিকদের হয়রানি করার প্রবণতা এখনও থেমে যায়নি। এখন মিথ্যা মামলা সাংবাদিক হয়রানির হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক রিয়াজ ফরাজীর নামে হওয়া মামলাটি মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক। আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে তার নামে দায়ের করা এ মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121