July 28, 2026

তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

0
111111111110

 সাগর কুমার বাড়ই , বিশেষ প্রতিনিধিঃ ৫ ই আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে খুলনার তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) আঁখি শেখ , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ নুরুন্নবী তুহিন , থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান , উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা , উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সেখ হাফিজুর রহমান , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার , উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ইকবাল হোসেন , উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার অরুফা খাতুন , জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার , এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি মফিজুল ইসলাম জুম্মান , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি এম এ কাদের ও তথ্য আপা তাসলিমা খাতুন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অফিসার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন , সকল প্রকার বৈষম্য দূর করে জনসেবা নিশ্চিত করতে হবে। তিনি মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed