1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

প্রবাসী জাহাঙ্গীর আলমের মিথ্যা অভিযোগের প্রতিবাদে বোরহানউদ্দিনে বিএনপির সংবাদ সম্মেলন। ‎

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২২২ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 ‎মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সভাপতি দাবী কারী জাহাঙ্গীর আলম গত বুধবার জেলা সদরে এক সংবাদ সম্মেলন করেন। তারই প্রতিবাদে বৃহস্পতিবার ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেন। ‎ ‎উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম নাসিম কাজীর সঞ্চালনায় উপজেলা বিএনপির  সিনিয়র সহ সভাপতি সরোয়ার আলম খানের সভাপতিতে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব এ্যাডভোকেট আজম কাজী। ‎ ‎তিনি বলেন-জাহাঙ্গীর আলম দাবী করেন তার নিজ এলাকায় আসতে বিএনপি নেতা কর্মীরা বাধা দেয় যা সত্য নয়। তিনি ভোলা জেলা সদরে বসে জনপ্রিয় নেতা হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন। ‎ ‎বরং জাহাঙ্গীর আলম দলীয় নেতাকর্মীদেরকে বাদ দিয়ে ফ্যাসিষ্ট আওয়ামী সন্ত্রাসীদের উপর ভর করে এলাকায় এসে অরজকতা সৃষ্টির চেষ্টা করতে চেয়েছিলে। কিন্তুু নির্যাতীত বিএনপির নেতা কর্মীরা এ ব্যাপারে স্বোচ্চার রয়েছে। ‎ ‎সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য ফিরোজ কাজী, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী আকবর পিন্টু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির, সহ সভাপতি আঃ রব হাওলাদার, বশির আহম্মেদ, যুগ্ন সম্পাদকসাইদুর রহমান লিটন, সাহাবুদ্দিন বাচ্চু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমঙ্গীর মাতাব্বর, সম্পাদক জামাল পাঞ্চায়েত, উপজেলা যুবদলের আহ্বায়ক সিহাব উদ্দিন হাওলাদার, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি ও সদস্য সচিব আবু জাফর মৃর্ধা, উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী, সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিক আসলাম রুবেল সহ বিবিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থকগন উপস্থিত ছিলেন। ‎

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121