August 26, 2026

তেরখাদায় গৃহবধূর লাশ উদ্ধার, থানায় মামলার প্রস্তুতি, ঘটনার সাথে জড়িত ২জন আটক

0
download (6)

 সাগর কুমার বাড়ই , বিশেষ প্রতিনিধিঃ

খুলনার তেরখাদা থানা পুলিশ উপজেলার বিজয় নগর এলাকার ওসমান মিয়ার কলাবাগান থেকে সাথিরন বেগম ময়না (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , গৃহবধূ সাখিরন বেগম কালিয়া উপজেলার হরিসপুর গ্রামের রহিম সরদারের পুত্র আনিচ সরদারের স্ত্রী। আনিচ সরদারের সাথে বিয়ের পর থেকেই সাখিরন বেগম খুলনায় বসবাস করত। অপরদিকে আনিচ সরদার তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হরিসপুর বসবাস করে। পুলিশ জানায় , সাখিরন বেগম ময়না বিয়ের কিছুদিন পর বিদেশে চলে যায়। দুই বছর বিদেশ থাকাকালীন সময়ে তার আয়ের সমূদয় টাকা স্বামী আনিচ সরদারের কাছে পাঠায়। সাখিরন বেগম দেশে এসে তাঁর পাঠানো টাকা স্বামী আনিচের কাছে ফেরত চায়। সর্বশেষ গত ২২মার্চ বিকেলে সাখিরন বেগম ময়না তাঁর পাওনা টাকা চাইতে স্বামীর বাড়ি হরিশপুর গ্রামে আসে। টাকা চাইলে সাখিরনের উপর চলে অমানসিক নির্যাতন। আনিচ সরদার , তার ভাই রনিচ সরদার ও তার পরিবারের লোকজন সাখিরন বেগমকে বেদম মারপিট করে হত্যা করে তেরখাদা উপজেলার বিজয়নগর এলাকায় ওসমান মিয়ার কলাবাগানের মধ্যে ফেলে রেখে যায়। সকালে এলাকাবাসী লাশ দেখে তেরখাদা থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ সাখিরনের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে তেরখাদা থানায় সাথিরন বেগম হত্যা মামলার প্রস্তুতি চলছিলো। তেরখাদা থানার ওসি মেহেদী হাসান জানান , আসামীরা দুর্দান্ত প্রকৃতির। এদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় নানাবিধ অপরাধ সংঘটিত করার অভিযোগ রয়েছে। হত্যার ঘটনায় তেরখাদা থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *