মোঃ সিরাজুল ইসলাম,কুঞ্জেরহাট প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর আয়োজনে বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ মার্চ বোরহানউদ্দিন উপজেলার উপ-শহর কুঞ্জেরহাট ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের অত্যন্ত শান্তি ও সুশৃঙ্খল ভাবে কাচিয়া ইউনিয়নের জামায়াতে ইসলামির চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সফিউল্লাহ উল্যাহ এর সভাপতিত্বে ও কাচিয়া ইউনিয়নের সেক্রেটারি মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় হাফেজ মাওলানা ফরিদ উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য ও ভোলা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি মাওলানা মোঃ ফজলুল করীম বলেন,
আপনারা বিভিন্ন পেশায় থেকেও মানুষের সাথে ভালো আচরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন।
রোজা শুধু উপবাস থাকার নাম নয় তাকওয়া তথা আল্লাহ ভীরুতাও শিখায়।
বিশেষ অতিথির বক্তব্যে বোরহানউদ্দিন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান বলেন, এক আছিয়া আমাদের বিবেককে নাড়া দিয়েছে যে কুরআনের আইন ছাড়া ধর্ষক চূড়ান্ত শাস্তি পাবে না। তিনি আরো বলেন, বিগত দিনেও এ রকম কত শত ধর্ষণ হয়েছে, তবে তা মিডিয়া এভাবে ঢালাওভাবে প্রচার করতে পারেনি, তখন সাংবাদিকদের হাত পা বাঁধা ছিল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ফিরোজ মাহমুদ এবং কাচিয়া ইউনিয়নের জামায়েতর আমির আলী আজগর স্যার, মাওলানা আমিনুল ইসলাম সুলতানি,মাওলানা নুরনবী, মোঃ মিরাজ স্যার, কাচিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ সোহাগ,
৮নং ওয়ার্ডের জামায়াতে ইসলামের মেম্বার পদপ্রার্থী আনসারুল্লাহ। ছাত্র শিবিরের মোঃ জিহাদ, আশরাফুল,সোহেল, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও কাচিয়া ইউনিয়নের জামায়েত ইসলামের সকল অঙ্গসংগঠন উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও দেশের কল্যাণে দোয়া মোনাজাত করা হয় ।
Leave a Reply