August 27, 2026

বরগুনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন ভাইয়ের মৃত্যু

0
154532_Untitled-1

বিশেষ প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটা উপজেলায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা একই পরিবারের আপন তিন ভাই নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা স্কুলের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া ইউনিয়নের টিকিকাটা গ্রামের নাসির খানের ছেলে নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপারকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরঘাটা থেকে রাজিব পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে মঠবাড়িয়া থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন তিন ভাই। এসময় সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের বাবা জানান, তার বড় ছেলে শুভ শুক্রবার ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে আসেন। শুভর মামাতো ভাই তার বাড়ির জন্য কিছু কেনাকাটা করে তার কাছে দেয়। সেগুলো পৌঁছে দিতে তার তিন ছেলে মঠবাড়িয়া থেকে পাথরঘাটায় যাচ্ছিলেন। পথেই এ দুর্ঘটনা ঘটে।

পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *