1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

তেরখাদা উপজেলা বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিলে কেন্দ্রিয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১১৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

বিশেষ প্রতিনিধিঃ

কেন্দ্রিয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) ক্ষমতায় আসলে সন্ত্রাস দমন ও আইনের সুশাসন প্রতিষ্ঠা সহ শিক্ষা ও স্বাস্থক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।

তিনি বলেন , বিএনপি ক্ষমতায় আসলে দেশের শিক্ষিত বেকারত্ব দূরীকরণ , জনগণের ব্যয় ক্ষমতা বৃদ্ধি , কর্মসংস্থান সৃষ্টি , জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা , ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা তথা জনগণের মৌলিক অধিকার রক্ষা করে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করা হরে।

তিনি দেশ ও দশের কল্যাণে আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
তিনি ৯ ই মার্চ~২০২৫ ইংরেজি রবিবার খুলনা জেলার তেরখাদা উপজেলায় বিকেল ৫ টার দিকে স্থানীয় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে তেরখাদা উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা কালে একথা বলেন।

উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক চৌধুরী কাওসার আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খাঁন জুলফিকার আলী জুলু , জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত , জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আতাউর রহমান রুনু ,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান , সেক্রেটারি মোঃ নাহিদ হাসান , উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য যথাক্রমে মোঃ রবিউল হোসেন , মোঃ ইকরাম হোসেন জমাদ্দার , সরদার আব্দুল মান্নান , মোল্যা মাহবুবুর রহমান , সাজ্জাদ হোসেন নান্টা , শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবীর , বিএনপি নেতা মোঃ মিল্টন হোসেন মুন্সী , মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শেখ শহীদুর রহমান , সদস্য সচিব মোঃ বোরহান উদ্দিন আহমেদ , মোঃ বিল্লাল হোসেন , লস্কর আবুল কালাম আজাদ , খাঁন মোস্তাক আহমেদ , মোল্যা আজিজুর রহমান গাউস, শেখ এমদাদ হোসেন , মোল্যা রফিকুল ইসলাম , ‘শেখ আজিজুর রহমান আজিবার , মোঃ আবুল হোসেন বাবু , শেখ ইউসুফ আলী , শেখ শফিকুল ইসলাম লাজুক , মোঃ রবিউল ইসলাম লাবু , মোঃ জামাল বিশ্বাস , শেষ ইউসুফ আলী , এস কে নাসির আহমেদ , মোঃ মোবাস্বের আলম , চৌধুরী আমিনুল ইসলাম মিলু , মোল্যা কামরুল ইসলাম , শেখ জাহিদুল ইসলাম , যুবনেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো , মোঃ আমিনুল ইসলাম আমিন , রাজু শেখ , স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোহাগ মুন্সী , শামীম আহমেদ রমিজ , কৃষকদল নেতা রাজু চৌধুরী , সাবু মোল্যা , ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগর , চৌধুরী মেহেদী হাসান সহ আরো অনেকে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121