বিশেষ প্রতিনিধিঃ জিয়া পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি , শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা সভাপতি , আলহাজ সারোয়ার খাঁন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ , মাওলানা ভাসানী বিদ্যাপীঠের প্রাক্তন অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক মনিরুল হক বাবুল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। বিবৃতিদাতারা হলেন, শিক্ষক কর্মচারীর ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া , বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন , জিয়া পরিষদের যুগ্ন মহাসচিব প্রফেসর ড. হারুনুর রশিদ খাঁন , পেশাজীবী নেতা ডাক্তার রফিকুল হক বাবলু , ডাক্তার আখতারুজ্জামান , ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম জুয়েল , ডাক্তার পলাশ , জিয়া পরিষদ মহানগর শাখার সভাপতি অ্যাড. মশিউর রহমান , সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল আলম , জিয়া পরিষদ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম , শিক্ষা কর্মচারীর ঐক্যজোট খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা বায়েজীদ হোসাইন , কলেজ শিক্ষক সমিতি খুলনা জেলা সাধারণ সম্পদ অধ্যাপক শফিকুল ইসলাম , শিক্ষক সমিতি খুলনা জেলা শাখার সভাপতি দাউদ অর রশীদ শাওন , কলেজ শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম , শিক্ষক সমিতি মহিলার সম্পাদিকা বিউটি পারভীন , শিক্ষক কর্মচারী ঐক্যজোটের খুলল জেলা শাখার যুব সম্পাদক অধ্যাপক মঞ্জুর রশীদ , অধ্যাপক মোঃ মফিজুল ইসলাম , কর্মচারী ফেডারেশন খুলনা জেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
Leave a Reply