July 29, 2026

দাকোপের সুতারখালীতে রাস্তার কাজে দূর্নীতি ও অনিয়ম।

0
IMG-20250219-WA0034

ভ্রাম্যমান প্রতিনিধিঃ
খুলনা জেলায় দাকোপ উপজেলার সুতারখালীতে এডিপি ও উন্নয়ন সহায়তার বাজেটে ঠাকুরবাড়ি থেকে কাছারিবাড়ি অভিমুখে ১৪০ চেইন রাস্তার কাজে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে সরেজমিনে অনুসন্ধান কালে স্থানীয় ড্রাইভার ভাইয়েরা বলেন,” রাস্তার নীচে দেড় দুই ইঞ্চি বালু। ইটের ফাঁকা মাটি দিয়ে পুরন হচ্ছে।একটা করে ইজিবাইক চললে ইট ডেবে নীচু হয়ে যাচ্ছে রাস্তা। ইটের উপরে বালুর পরিবর্তে ব্যবহৃত হচ্ছে শুকনা মাটি।নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ রসিকতা করে বলে ওটা মাটি নয় সিমেন্ট মাটি।রাস্তা জমাট বাঁধতে সহযোগিতা করবে” । গুনারী দাখিল মাদ্রাসার সুপার মোঃ হাবিবুর রহমান সরদার ক্ষোভে বলেন,” রাস্তা যা হচ্ছে তা ভালই। বর্ষার দিনে হাঁটতে তো পারবো। আপনাদের লেখনির মাধ্যমে তা যেন বন্দ না হয়” । ৩ নং ওয়ার্ড মেম্বর মিহির মাঝি মুঠোফোনে বলেন,” আমি সঠিক কিছু বলতে পারবো না। সচিব মাধব বালা সবকিছু জানেন, ওনার কাছে শুনেন । জনগণের কথা জানতে চাইলে বলেন, জনগণ ভালো বলে কবে “? ঠিকাদার মোঃ বদিয়ার শেখ মুঠোফোনে বলেন,” জনগণ যা বলছে তা সত্য নয়। আমি রাস্তার নীচে নয় ইঞ্চি বালু দিয়েছি।রাস্তা তো শেষের পথে কেউ কোনদিন রাস্তার কাজে আপত্তি করেনি। আপনি এই প্রথম ফোনে জিজ্ঞাসা করলেন। রাস্তার যা বাজেট তার চেয়ে বেশি কাজ করেছি” । সচেতন মহল বলেন,” রাস্তা যা হচ্ছে এরচেয়ে না করাই ভালো ছিল। বলে করবো কি? বলেও যা, না বলে ও তা। আসলে রাস্তার কাজে মোট বাজেট- ৫৬ লক্ষ ৭০ হাজার টাকা,১৪০ চেইন রাস্তা । একাজে অনিয়ম হচ্ছে। জনগন মুখ খুলে কিছু বলতে চাইছে না কি যেন একটা ভয়ে। এলাকার শিক্ষিত ও সচেতন সমাজ কাজ বন্দ রেখে বিষয়টা ক্ষতিয়ে দেখার জন্য এলজিইডি ইঞ্জিনিয়ার ও সম্মানিত ইউ,এন ও দাকোপ মহোদয়ের সুদৃষ্টি কামনা করেন” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed