July 28, 2026

কৃষি বিভাগের সক্রিয় ভূমিকায় সার / বীজের দোকানে অভিযান ।

0
256fb062-7f6e-4c68-8f6e-2f86b8cd109d

ভ্রাম্যমান প্রতিনিধিঃ ( তাপস মহালদার )

খুলনার দাকোপে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে বাজুয়া বাজারসহ আশপাশের দোকান গুলোতে ভেজাল সার ও বীজের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় গত ইং ২১ জানুয়ারি মঙ্গলবার বিকাল আনুমানিক ৪ টায়। দাকোপ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ জুবায়ের জাহাঙ্গীর উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন। ওই সময় বাবুরাম মন্ডল নামের এক বীজ ব্যাবসায়ীর নিকট হতে বিভিন্ন কোম্পানির ১৩ প্যাকেট তরমুজ বীজ জব্দ করেন। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে আরও কিছু অসাধু ব্যবসায়ী গা ঢাকা দেন। উপস্থিত ব্যবসায়ী,চাষী ও জনগনকে ভেজাল সার ও বীজের সঠিক নির্দেশনা দিয়ে সতর্কতা অবলম্বন করতে বলেন মোঃ কামরুল হাসান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। তিনি আরও বলেন জেজাল সার ও বীজের এ অভিযান অব্যাহত থাকবে। উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন, পুলিশ প্রশাসন ও সচেতন জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed