August 2, 2026

ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চিনি ও জিরা সহ আটক-২ স্টাফ রিপোর্টার ফরিদ উদ্দিন

0
IMG-20250122-WA0035

ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চিনি ও জিরা সহ আটক-২

স্টাফ রিপোর্টার ফরিদ উদ্দিন

ময়মনসিংহের ফুলপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি ও জিরা সহ ২ জনকে আটক করে থানায় হস্তান্তর করেন।
আটককৃতরা হলেন, পৌর আমুয়াকান্দ এলাকার (গামছা দলের নেতা) মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ জিল্লুর রহমান হৃদয় (২৮)। এছাড়াও সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। অপর জন, রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মৃত আব্দুর রশিদ মোঃ মাসুদ রানা (২৭)। উভয় ফুলপুর উপজেলার।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে ২২শে জানুয়ারি বুধবারে দুপুরে ফুলপুরের পয়ারী রোড পৌর আমুয়াকান্দা গরুহাট সংলগ্ন রাস্তার পাশে একটি গুদাম হতে ভারতীয় অবৈধ মালামাল সহ ২ জনকে আটক করেন যৌথ বাহিনীর একটি টিম। পরবর্তীতে আটকৃত ব্যক্তিদের এবং ভারতীয় চিনি ১২৭ বস্তা,
ভারতীয় জিরা ১৬ বস্তা, সেলাই মেশিন ১টি, সুজুকি জিক্সার মোটরসাইকেল ১টা,
খালি বস্তা ১৯৫ টি সহ তাদের ফুলপুর থানায় হস্তান্তর করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি জানান, আটককৃতদের ওপর আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed