1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে এস ও ডির পুনরুজ্জীবিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

ভ্রাম্যমান প্রতিনিধিঃ ( তাপস মহালদার )

খুলনার দাকোপে ৪ নং কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদে সকাল ১০ টায় এস ও ডির পুনরুজ্জীবিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ জুবায়ের জাহাঙ্গীর। সভাপতির অনুমতিক্রমে অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের ডি আর আর মোসাম্মৎ ফারহানা।মেম্বর সুখেন্দু রপ্তান ( ব্লু ) বলেন, ” দূর্যোগ ব্যবস্থাপনায় যে সকল স্বেচ্ছাসেবক আছে তাদের সঠিকভাবে কাজ করতে দেখা যায় না। শুধুমাত্র ইউনিয়ন সভাপতি সন্ঞ্জিত রায় একাই সবখানে দৌড়ে কাজ করে। বিষয়টি খতিয়ে দেখে জনগণের স্বার্থে কর্মীদের কাজ করার জন্য ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন” । এ বিষয়ে ফারহানা বলেন, ” ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ একটা লিস্ট করে দিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। কোন কর্মী যদি দায়িত্ব পালন না করে তাদের ডেকে ভালো ভাবে বুঝিয়ে দুই একটা মিটিং এর মাধ্যমে আলোচনা করলে তারা আবার সক্রিয় ভাবে কাজ করবে বলে আমার বিশ্বাস। আপনারা আয়োজন করে আমাদের জানালে ওয়ার্ল্ড ভিশনের পক্ষে উপস্থিত থেকে অবশ্যই সহযোগিতা করবো। তিনি দূর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। ৪০ জনকে নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ” । ৪ নং কৈলাশগঞ্জ ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা সভাপতি সন্ঞ্জিত রায় বলেন, ” আমার ৯টি ওয়ার্ডে ১৮০ জন স্বেচ্ছাসেবক আছে। সকল সদস্য শ্রম দেন তবে কেউ কম আর কেউ বেশি” । ৪ নং কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রশাসক বলেন, ” এটি দাকোপের দূর্যোগ এরিয়ার একটা অংশ। দাকোপে বিভিন্ন এনজিও কাজ করে যাচ্ছেন, তার মধ্যে ওয়ার্ল্ড ভিশন অন্যতম। জনগনকে সজাগ থেকে ওয়ার্ড ভিশনের সেবা নেওয়ার সুপারিশ করেন। তিনি আরও বলেন, আমার যদি কোন পরামর্শ ও সহযোগিতা লাগে তবে আমি সার্বিক ভাবে সহযোগিতা করবো” । উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের ই আর এম এস খাদিজা আক্তার, পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121