1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

খুলনার তেরখাদায় নাশকতা মামলার আসামিসহ বিভিন্ন মামলার ৮ আসামি আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

বিশেষ প্রতিনিধিঃ

খুলনার তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামি কাজী কামাল হোসেন ( ৪৫ ) ও মো. আল আমিন ( ৩৮ )-কে আটক করা হয়েছে।

একই অভিযানে জি.আর মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামি এবং সি.আর মামলার ওয়ারেন্টভুক্ত আরও ১ আসামিকেও আটক করা হয়।

অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান , তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে আসামিদের আটক করা হয়েছে এবং পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন , “ তেরখাদা থানা এলাকায় মাদক , জুয়া, সন্ত্রাস দমন এবং সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ”

এলাকাবাসী এ ধরনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121