July 28, 2026

সাংবাদিক পুত্র ত্বাহা জাহিন মুগ্ধ স্কুল সেরা কপিলমুনি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

0
IMG-20241231-WA0048(1)

 

বিশেষ প্রতিনিধিঃ

খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে।
উক্ত ফলাফলে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ ও কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য সাবরিনা শারমিন আজমী স্বর্ণার পুত্র এস এম ত্বাহা জাহিন মুগ্ধ পঞ্চম শ্রেণীতে সর্বমোট ৭০০নম্বর এর মধ্যে ৬৯৪.৫ নম্বর পেয়ে বিদ্যালয় সেরা হয়েছে।

সোমবার বিদ্যালয় মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ফলাফল ঘোষণা করা হয়।
পাইকগাছা উপজেলা সহকারি শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন এর সভাপতিত্বে ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা , সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক সজল সরকার , মোহাম্মদ আলমগীর হোসেন , পলি , স্বপ্না রায় , কৃষ্ণা রানী শীল , মোছাঃ সাজেদা সুলতানা , অঞ্জনা মুনি , ঊষা রানী মন্ডল , সুপ্রিয়া সরকার , শওকাতারা , প্রতিভা , মিঠুন অধিকারী সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীসহ তিনজন সেরা মাকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed