July 27, 2026

দর্শককে ভাল গল্প উপহার দেওয়ার চেষ্টা করবো- শওকত শোভন

0
Messenger_creation_4B5BB3B3-BE4E-4414-B611-AF00D44AABBC

 

প্রতিবেদক – নিবিড় চৌধুরীঃ

অভিনয় সৌন্দর্য দিয়ে আস্তে আস্তে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন বর্তমান সময়ের ছোট পর্দায়ের অভিনয় শিল্পী শওকত শোভন। অভিনেতা বলেন, মোশারফ করিম, অপূর্ব, নিশো ভাইয়ের অভিনয় দেখেই অভিনয় করতে আসা , এখন তাদের কে অনুসরণ করেই কাজ করছি , যেহুতু মিডিয়াতে আমার খুবই অল্প সময় হয়েছে আসা, যার কারনে এখনো অনেকের সাথে কাজ করা হয় নাই, চেষ্টা করছি ভাল কাজ করার, দর্শক যদি আমাকে ভালবাসে তাহলে অনেকদূর যেতে পারবো। এই পর্যন্ত অনেক চরিত্রে কাজ করেছি। আমি যেমন ঠিক তেমনি চরিত্রে কাজ করছি। ব্যক্তি চরিত্রের বাহিরে নিজেকে ভাঙতে চায় দর্শকের জন্য। হিরো হিসাবে কাজ করতে চাই না, গল্প নির্ভর কাজ করতে চাই, দর্শক যেন আমাকে গল্পের চরিত্রে স্বরন করে যেমনটা (বাকের ভাই)। ভাল কাজের জন্য অবশ্যই ভাল মানের গল্প এবং বাজেট থাকা লাগবে, ডিরেক্টর এবং প্রডিউসাররা যদি আমাকে ভাল কিছু করার সুযোগ করে দেয় আশা করছি নিজেকে প্রমাণ করতে সুযোগ পাবো।
(সিকিউরিটি গার্ল) নাটকে আমার চরিত্রটা খুবই সুন্দর ছিল, যা দর্শকের কাছে ভাল লেগেছে।
শওকত শোভন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে BBA শেষ করে। অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসাবে পরিচিত করতে চায়। শওকত শোভনের উল্লেখ্যযোগ্য নাটকের ভিতর, সিকিউরিটি গার্ল, তুমি ফুল নাকি ভুল, প্রেম কাহিনী, ভালবেসে রেখো, বন্ধুত্ব নাকি ভালবাসা, আহারে মন এবং প্রধান চরিত্রে বয়েজ এন্ড গার্লস, ভাইয়ের মাথা গরম নামে নাটক প্রচার হয়েছে, এক হাতে তালি বাজে না, অস্থির ভাবী সহ বেশ কিছু একক চরিত্রে কাজ করা নাটক করা হয়েছে যা খুব শীঘ্রই দর্শক দেখতে পারবেন। সর্বশেষ এস,এ,হক অলিকের নির্মিত নাটক ‘জোনাকির আলো নেই’ নাটকের কাজ শেষ করেছেন শওকত শোভন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed