1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

নওগাঁর বদলগাছীতে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 মোঃগোলাম সারোয়ার নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকাল ৪টা থেকে উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি শিবলী আকতার চৌধুরী। গোবরচাঁপা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপি’র সভাপতি ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি,র সাধারন সম্পাদক ও সাবেক মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু। নতুন বাংলাদেশ বিনির্মানে গত জুলাই আগষ্ট-এ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন বদলগাছী মহিলা দলের সদস্য মুনিরা সুলতানা,  বদলগাছী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জাকির হোসেন, উপজেলা  যুবদলের আহবায়ক মেজবাউল ইসলাম রাজা, ইউনিয়ন যুবদলের সভাপতি রুস্তম আলী, শ্রমিক দলের আবু মূসা এবং ইউনিয়ন  ছাত্রদলের সদস্য সচিব সুমন হেসেন। এ সমাবেশে মথুরাপুরসহ আশেপাশের বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল,কৃষকদল, শ্রমিকদল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121